Saturday, December 22, 2012

স্প্রিং রোল

স্ন্যাক্স হিসেবে আজকাল রোলের বেশ কদর। তবে বাসায় খুব একটা রোল করতে দেখা যায় না। রোল খেতে প্রায় সবাই ছুটেন খাবার দোকানে।
বাসায় স্প্রিং রোল বানানোর সহজতর রেসিপি দিয়েছেন কুষ্টিয়ার এলজি-বাটারফ্লাই মাইক্রোওয়েভ ওভেন কুকিং ক্লাবের প্রশিক্ষক শাহারিয়া আতিক সুমি।
উপকরণ
  • সবজি (গাজর, আলু, ফুলকপি) সিদ্ধ ২ কাপ
  • ময়দা আধা কাপ
  • কর্নফ্লাওয়ার আধা কাপ
  • লবণ আধা চা চামচ
  • চিনি আধা চা চামচ
  • টেস্টিং সল্ট আধা চা চামচ
  • সয়াসস ১ চা চামচ
  • সয়াবিন তেল পরিমাণমতো
  • রসুনকুচি ১ চা চামচ
  • আদাকুচি ১ চা চামচ
  • ডিম ১টি
  • পুঁদিনা পাতাকুচি ২ টেবিল চামচ
  • পেঁয়াজকুচি ২ চা চামচ
যেভাবে তৈরি করবেন
১. ময়দা, লবণ, চিনি, ডিম ও কর্নফ্লাওয়ার একসঙ্গে মিশিয়ে গোলা তৈরি করে খুব পাতলা রুটি বানান।
২. কড়াইয়ে তেল দিয়ে রসুনকুচি, আদাকুচি, সবজি, টেস্টিং সল্ট, সয়াসস, পেঁয়াজকুচি, গোলমরিচের গুঁড়া, পুঁদিনা পাতাকুচি, লবণ ও চিনি দিয়ে একটু নেড়ে নিন।
৩. পানি দেবেন না।
৪. এরপর পাতলা রুটির মধ্যে পুরের মতো করে সবজি দিয়ে লম্বা লম্বা রোল তৈরি করুন।
৫. কড়াইয়ে তেল দিয়ে বাদামি করে ভেজে পরিবেশন করুন।

সূত্র: এটুজেড, কালের কন্ঠ

No comments: